এই সংসদ গিলার্মে গার্সিয়া হিসাবে নেইমারের ইনজুরির গুরুত্ব সক্রিয় ভাবে গোপন করে জাতীয় দলে রিপোর্ট জমা দিবেন।
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার দুই দিন আগের কথা। প্রেক্ষাপট, গিলেরমে গার্সিয়া হলেন সান্তোস ফুটবল ক্লাবের মূল মেডিকেল ইনচার্জ। তিনি বিগত পনেরো বছর ধরে এই পদে অধিষ্ঠিত আছেন এবং তার কর্মেশততা, ন্যায্যপরানতা এবং নিষ্ঠার কারণে তার বিশেষ সুনাম রয়েছে। বর্তমানে ব্রাজিলের জাতীয় দলের বাছাইয়ের ব্যাপারে নেইমারের ইনজুরি সম্পর্কে তার কাছে বিশেষ গোপনীয় একটি রিপোর্ট চাওয়া হয়। বাস্তবে নেইমারের ইনজুরিটির ধরন গুরুতর। এবং তিনি সত্যটা প্রকাশ করলে নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সে নেইমারকে খুব পছন্দ করে এবং ছোটবেলা থেকেই নেইমারের খেলা দেখে আসছে। সান্তোস কে রেলিগেশন থেকে বাঁচানোর জন্য সে নেইমার এর কাছে কৃতজ্ঞ। গিলার্মে কে সান্তোস থেকে এবং নেইমার এর কাছের মানুষজন থেকে বলা হচ্ছে যে ইনজুরির গুরুত্ব সক্রিয়ভাবে গোপন করা। ইনজুরির ধরন এমন যে তিনি পরে চাইলে বলতে পারেন এইটা সময়মতো ধরা পরে নাই। তবে মিডিয়া সক্রিয়তা এবং অবস্তার গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে আধুনিক প্রযুক্তির কারণে তার দায়িত্ব পালন করাকে নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে। গিলার্মে প্লেয়ারদের ফিটনেস এর ব্যপারে সবসময় সচেতন ছিলেন এবং ঝুঁকি নিয়ে খেলার সর্বদাই বিরোধিতা করেছেন । এর পাশাপাশি তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলের বড় একজন সমর্থক এবং ব্রাজিলের বিশ্বকাপ না জিততে পারার কষ্টও নিজের মধ্যে ধারণ করেন। বর্তমানে তার দক্ষতার কারণে ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল স্টাফ হিসেবে যোগদানের গুঞ্জন চলছে যা তার ক্যারিয়ার এর অন্যতম মাইলফলক হবে।
Round: Round 3