🎯 এই সংসদ মনে করে যে, ডোরেমনকে নোবিতার প্রতি বন্ধুসুলভ সহায়ক না হয়ে বরং একজন কঠোর

এই সংসদ মনে করে যে, ডোরেমনকে নোবিতার প্রতি বন্ধুসুলভ সহায়ক না হয়ে বরং একজন কঠোর মেন্টরের ভূমিকা পালন করা উচিত।

British Parliamentary This House Believes That Difficulty: Moderate Banasree Grand Practice Debate 2026 Impromptu
Info Slide:
ডোরেমন একটি জাপানি মাঙ্গা ও অ্যানিমে সিরিজ, যেখানে ২২তম শতাব্দী (22nd Century) (থকে আসা একটি রোবটিক বিড়াল একটি ছোট ছেলে নোবিতার সাথে বসবাস করে। ডোরেমনের কাছে একটি "৪ডি পকেট" (4D) রয়েছে, যেখানে বিভিন্ন ভবিষ্যৎ প্রযুক্তির গ্যাজেট থাকে-যেমন Anywhere Door (তাৎক্ষণিকভাবে যেকোনো স্থানে যাওয়ার দরজা), Time Machine, Memory Bread ইত্যাদি, যা নোবিতার বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে।
নোবিতাকে সাধারণত পড়াশোনায় দুর্বল, অলস স্বভাবের এবং প্রায়ই সহপাঠীদের দ্বারা ঠাট্টার শিকার হিসেবে দেখানো হয়। ডোরেমনের উপস্থিতির মাধ্যমে সে এমন অসাধারণ প্রযুক্তি ব্যবহার করার সযোগ পায়, যা তার নিজের পক্ষে সম্ভব হতো না। একই সাথে, তাদের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

Round: Round 2