🎯 এই সংসদ কুইন সুলিভান হিসেবে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিবে।

এই সংসদ কুইন সুলিভান হিসেবে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিবে।

British Parliamentary This House Believes That Difficulty: Moderate UIUDC Intra Debate Tournament 2026 (Bangla) 2026 Impromptu
Info Slide:

কুইন সুলিভান একজন উদীয়মান ফুটবলার যিনি জন্মসূত্রে বাংলাদেশি হলেও তার আমেরিকান নাগরিকত্ব রয়েছে। তিনি ছোটোবেলা থেকেই বয়সভিত্তিক দলে খেলেন এবং এমএলএস এ ফিলেডেলফিয়া ইউনিয়নের মূল দলে অভিষেক করেছেন। তার ফুটবলীয় প্রতিভা সম্ভাবনাময় এবং ক্যারিয়ারের উঠতি সময়ে আছেন তিনি। সম্প্রতি তিনি ইউএসএ জাতীয় দলে ডাক পেয়েছেন যারা বিশ্বকাপে খেলে থাকে তবে অধিক প্রতিযোগিতাপূর্ণ হওয়ার কারণে দলে গেইম টাইম পাওয়া এবং স্থায়ীভাবে দলে জায়গা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। অপরদিকে তিনি চাইলেই বাংলাদেশের হয়েও খেলতে পারেন যেখানে ফুটবল পাগল সমর্থন রয়েছে, সেই সাথে ভিশন World Cup 2034 কে সামনে রেখে বাংলাদেশ অসংখ্য প্রবাসী ফুটবলারকে দলে ভিড়িয়েছে এবং ওয়েলসের প্রাক্তন কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। কুইন সুলিভান দেশে এলে তিনি হবেন এই প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ। তবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের জাতীয় দলে হয়ে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেললে অন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়।

Round: Round 1