🎯 এই সংসদ (ভিকরম) ভেদাকে হত্যা করবে।

এই সংসদ (ভিকরম) ভেদাকে হত্যা করবে।

British Parliamentary This House Believes That Difficulty: Moderate UUDC 1st Inter Department Debate Festival 2026 Impromptu
Info Slide: ভিকরাম পুলিশের একজন এনকাউন্টার স্পেসালিস্ট। শহরে গ্যাং ভায়োলেন্স এবং গ্যাং ওয়ার বেড়ে যাওয়ার ফলে স্পেশাল টিম গঠন করা হয় যেখানে ভিকরামও আছে। এই টিমটি অনেকগুলো গ্যাংস্টার এবং ক্রিমিনালকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। এই টিমের প্রধান লক্ষ্য হলো গ্যাংস্টার ভেদাকে হত্যা করা। কিন্তু ভিকরাম জানতে পারে যে, তার টিমের বাকি অফিসাররা ভেদার বিরোধী পক্ষের ব্যক্তির কাছে ঘুষ খেয়ে কেবল ভেদার গ্যাংয়ের মেম্বারদের বেছে বেছে হত্যা করেছে। শুধু তাই নয়, ভেদার নিরীহ ছোট ভাই পুন্নিকে ভিকরাম ক্রিমিনাল সন্দেহে গুলি করে হত্যা করে। এমতাবাস্থায়, টিমের আরেকজন অফিসার এবং ভিকরামের বন্ধু স্টিফেন এই অসৎ পথ থেকে চলে আসতে চাইলে কে তার টিমেরই অন্যান্য অফিসাররা স্টিফেনকে হত্যা করে। এসব জেনে যাওয়ায় তারা ভিকরামকেও হত্যা করতে চাইলে ভিকরাম ভেদার সহায়তায় তাদেরকে পরাস্ত করে। তাদেরকে পরাস্ত করার পর এখন ভিকরামের ভেদার ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হতে হবে।

Round: Round 2